Apan Desh | আপন দেশ

মেঘনার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪১, ১৭ মে ২০২৬

মেঘনার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বসবাস করে। নদীর পাড়ে এ অঞ্চলের মানুষ যারা থাকে, তারা সব সময় ভাঙন, প্লাবন, বন্যাকে মোকাবিলা করে বসবাস করে আসছে। বিশেষ করে নদী ভাঙন এখানকার সবকিছু গ্রাস করে নিচ্ছে। দ্রুতই মেঘনা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (১৭ মে) দুপুরে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর এলাকায় মেঘনা নদীর ভাঙন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে এখন নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে যখন যা কিছু করা দরকার সব কিছুর দিকেই তিনি নজর রাখছেন। প্রত্যেকটা দাবির প্রতি তিনি গুরুত্ব দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। সে দিক বিবেচনায় আমরা সব সময় কাজ করে যাচ্ছি। আমাদের সরকারের তিন মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যে প্রত্যেকটা জায়গায় জনগণের পাশে থেকে জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি। 

আরও পড়ুন<<>>ইঞ্জিন লাইনচ্যুত, নীলফামারীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ভাঙন রোধে নেয়া পদক্ষেপ উল্লেখ করে মন্ত্রী বলেন, মেঘনা নদীর ভাঙন সরেজমিনে প্রত্যক্ষ করলাম। অনেক বাজার, স্কুল, কলেজ, জমি সবই ভেঙ্গে যাচ্ছে। চোখের সামনে আমরা দেখতেছি একটা স্কুল ভেঙ্গে পড়েছে। এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি। আমার বিশ্বাস সবাই একসঙ্গে কাজ করলে মানুষ উপকার পাবে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোসহ স্থানীয় নেতারা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়