ছবি: আপন দেশ
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্যে দিয়েই আমরা এ সমাজে বসবাস করি। এ ভূখণ্ডের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট্রান, আদিবাসী মারমা, মগ সাঁওতাল সবাই আমরা বসবাস করি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় বিএনপির রাজনীতিতে তার দর্শনের মাধ্যমেই এটা গড়ে তুলেছেন। এ জন্য আমাদের রাজনীতিতে ধর্মীয় ভেদাভেদ নেই।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারের মালিবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়। আরেকদিকে নারী শক্তির প্রতি বন্দনা। মানবের কল্যানে, এ যে আনন্দ উৎসবের মধ্যে এ কথাগুলো তুলে ধরাই আপনাদের শারদীয় দূর্গা উৎসব।
আরও পড়ুন<<>>রোগ প্রতিরোধেই সর্বাধিক গুরুত্ব সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী
হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ধর্মীয় উৎসবের প্রতি আমাদের সন্মান ও শ্রদ্ধা রয়েছে। আমরা সবাই মিলে এ সমাজে সম্প্রতির মধ্যে শান্তির মধ্যে বসবাস করছি। যে কোনো বিপদে-আপদে আমাকে আপনারা কাছে পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুপা ইয়াসমিন নিপা, থানার ওসি আবদুর রব, থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার প্রমুখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































