প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড বিতরণে কোন দল,ধর্ম, বর্ন বিবেচনা করা হবেনা। প্রকৃত কৃষকদেরই কৃষক কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১১এপ্রিল) বেলা সাড়ে ১১ টার সময় পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারী বোদা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
এ সময় তিনি উপস্থিত ইউএনও এবং থানার ওসিকে কোন দল, আঞ্চলিকতা, ধর্ম, বর্ন বিবেচনা না করার জন্য নির্দেশ দেন। একইসঙ্গে যার যে দায়িত্ব তা সঠিক ভাবে পালন ও কোনপ্রকার অনিয়মের সঙ্গে জড়িত না থাকার আহব্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, আগামীতে পর্যায়ক্রমে আড়াই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে। সে সঙ্গে পর্যায়ক্রমে চার কোটি গৃহিনীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। নির্বাচনী ইশতেহারে যা দিয়েছি সেটা অক্ষরে অক্ষরে পালন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আরও পড়ুন<<>>‘যারা টিকটক করবে তাদের নিয়ে আমি ভাবছি না’
এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ওসি মো. সোয়েল রানা, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বোদা পৌর বিএনপির সাধারন সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী এবং ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন সহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































