ছবি: আপন দেশ
একটা মহল অধ্যাদেশ বাদ দিয়েছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, আমাদের এখানে কোনো অসচ্ছতা নেই। যারা বলছেন আমরা এটা করিনাই বা কিছু বিষয় বাদ দেয়া হয়েছে, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। এসব অধ্যাদেশ বাতিল হয়েছে তা সঠিক নয়। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহবানও জানিয়েছেন তিনি।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে সরকারের সংসদে ৯১টি বিল পাসসহ বিভিন্ন আইন ও অধ্যাদেশ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন,অন্তর্বর্তী সরকারের সময়ে করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যে ১৬টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়নি। এরমধ্যে,মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, বিচারক নিয়োগ আইন এবং গুম কমিশনসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন। এসব বিষয় অধিকতর যাচাই-বাছাই করে কার্যকর আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
গুম কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এতে কিছু ফাঁকফোকর ছিল, যার কারণে গুমের সংজ্ঞা বা ঘটনা চিহ্নিত করতে দীর্ঘ সময় লাগতে পারতো। এতে আরও মানুষ গুমের শিকার হয়ে যাবে। তাই এসব সংশোধন করে গুম কমিশন নিয়ে নতুন আইন প্রণয়ন করা হবে।
আরও পড়ুন<<>>গণভোট নিয়ে যে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মানবাধিকার কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে তিনি আরও বলেন, তদন্ত, জরিমানাসহ বিভিন্ন ধারায় কিছু দ্বন্দ্ব রয়েছে। এগুলো পর্যালোচনা করে একটি কার্যকর আইন তৈরি করা হবে। আগামী ১৫ মে’র পর এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়া হবে বলেও তিনি জানান।
তিনি জানান, সংসদে জবাব দিতে গিয়ে বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা সব নথি পড়েছেন, কিন্তু সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত অংশটি বাদ দিয়েছেন। অংশীজনদের সঙ্গে আলোচনা করে এসব অধ্যাদেশকে নতুন করে কার্যকর আইনে রূপ দেয়া হবে হবেও জানান তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































