Apan Desh | আপন দেশ

রাজনৈতিক পরিচয়ে কোনো অপরাধী ছাড় পাবে না: আইনমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাজনৈতিক পরিচয়ে কোনো অপরাধী ছাড় পাবে না: আইনমন্ত্রী

মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর ছাড় পাওয়ার কারণ হতে পারে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা, দুর্নীতি-মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সরকারি কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন করা হয়।

আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর ছাড় পাওয়ার কারণ হতে পারে না। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে।

আরও পড়ুন <<>> বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়াচ্ছে আদানি

দেশের জ্বালানি ও সারের সংকট নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ব্যাপকভাবে বাড়ানো সম্ভব হলে জ্বালানি সংকট অনেকটাই কমানো সম্ভব হবে।

সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে স্থানীয় এমপি, খুলনা রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়