Apan Desh | আপন দেশ

হাজতখানায় কেক কেটে শোকজ ৩ জন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪১, ৭ সেপ্টেম্বর ২০২৬

হাজতখানায় কেক কেটে শোকজ ৩ জন

ছবি: আপন দেশ

ট্রাইব্যুনালের হাজতখানা, যেখানে থাকার কথা কঠোর শৃঙ্খলা ও আইনি বিধি মেনে। কিন্তু সেখানেই কেক কেটে উদযাপনের ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়।

জানা যায়, গত ১৮ আগস্ট ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনা ঘটে। একই সময়ে আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে হাজতখানায় প্রবেশ করেন। পরে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়।

আরও পড়ুন : আমিনবাজারে পুলিশ হত্যার প্রধান আসামি জহিরুল গ্রেফতার

এর আগে গত বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটেন বলে অভিযোগ এসেছে।

আরও অভিযোগ এসেছে টিফিন ক্যারিয়ারে ভাত এনে তিনি সবাইকে নিয়ে খান। তবে তার আইনজীবী নাজনীন নাহার বলেন, কেক কাটার কথা মিথ্যা। 

ট্রাইব্যুনালের হাজতখানা জন্মদিন পালনের জায়গা নয়। কেক পাবে কোথায়, কার সঙ্গে কাটে, এমন প্রশ্নও রাখেন তিনি।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়