ছবি : আপন দেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২ সুবিধা চেয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নামাজ ও আইনজীবীর সঙ্গে আলাপের সুযোগ চান।
রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাঠগড়ায় দাঁড়িয়ে ট্রাইব্যুনালের উদ্দেশে তিনি এ আর্জি জানান।
পলক জানান, তিনি নামাজ আদায় ও আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য দুই ঘণ্টা সময় চান।
এরপর আদালতে আনার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পলক। এদিন তাকে দুহাত পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আনা হয়েছে। তিনি এর কারণ জানতে চান।
আরও পড়ুন: দেশ একটি অন্ধকার সময় পার করে এসেছে: রিজভী
জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, এটি হয়তো নিরাপত্তার স্বার্থে পুলিশ করেছে। এর সঠিক ব্যাখ্যা পুলিশই দিতে পারবে।
পরবর্তীতে ট্রাইব্যুনালের কম্পিউটার ব্যবস্থাপনার দিকে ইঙ্গিত করে পলক বলেন, ট্রাইব্যুনালে ব্যবহৃত উইন্ডোজটি ঝুঁকিপূর্ণ এবং এটি একটি পাইরেটেড সফটওয়্যার।
জবাবে প্রসিকিউটর জানান, বিষয়টি তারা খতিয়ে দেখতে আইটি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































