Apan Desh | আপন দেশ

হেফাজত

শুধু শাপলা চত্বরেই ৩২ জনের হত্যার প্রমাণ মিলেছে

শুধু শাপলা চত্বরেই ৩২ জনের হত্যার প্রমাণ মিলেছে

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞ চালানো হয়। এ ঘটনায় তদন্ত প্রায় শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী ৭ জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। রোববার (০৩ মে) সকালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ তথ্য দেন। আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরে ঘটনাস্থলেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আরও মৃত্যুর প্রমাণ মিলেছে। আমরা সব প্রমাণ পেয়েছি। পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের যেসব ব্যক্তি এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধেও আমরা তথ্য পাচ্ছি। এমনকি কেউ কেউ আর্থিক সহায়তা দিয়েছে বলেও প্রমাণ মিলছে।

০৮:০১ পিএম, ৩ মে ২০২৬ রোববার

বিএনপি প্রার্থীকে সমর্থন জানালেন হেফাজত আমীর

বিএনপি প্রার্থীকে সমর্থন জানালেন হেফাজত আমীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীর। এবার তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট বড় মাদ্রাসার মাহফিলে তিনি এ সমর্থন দেন। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, “বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে ‌‘জিহাদে’ শরিক হয়েছে হেফাজত।”

১০:০৭ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement