ফাইল ছবি, আপন দেশ
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেয়া হয়েছে।
রোববার (২১ জুন) সন্ধ্যায় তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি হেফাজতে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
তিনি বলেন, আটক সজীবের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন<<>>যেভাবে গুম করা হয়েছিল ইলিয়াস আলীকে
সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
আটক সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক পদে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খায়রুল ইসলাম সজীবকে বাসা থেকে আটক করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































