Apan Desh | আপন দেশ

বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১, ২৩ মে ২০২৫

আপডেট: ১৪:৫৮, ২৩ মে ২০২৫

বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীরা। চার দফা দাবিতে সমাবেশ শেষে একটি মিছিলও করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার (২৩ মে) বাদ জুমা মসজিদের উত্তর পাশে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা এ আয়োজন করেছে।

বিক্ষোভ সমাবেশ থেকে যে চারটি দাবি তোলা হয় তা হচ্ছে- নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা; শাপলা ও জুলাইসহ সব গণহত্যার বিচার করা; হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করা।

এছাড়া কাশ্মির, ফিলিস্তিন ও আরাকানের (রোহিঙ্গা) স্বাধীনতার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে জাতীয় বিপ্লবী পরিষদ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু