Apan Desh | আপন দেশ

রুমিন ফারহানার বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২৫, ২ জুন ২০২৬

রুমিন ফারহানার বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

ছবি: আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে এমপি রুমিন ফারহানা বক্তব্য ইসলাম ধর্মের অবমাননা ও উসকানিমূলক। তার এমন বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলাম। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।

মঙ্গলবার (০২ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন ইসলাম প্রিয় জনতার’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জুনায়েদ কাসেমী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রচারে বাধা দেয়ার অভিযোগ এনে ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্যে আজান ও ওয়াজ নিয়ে কটূক্তি করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনও ধরনের অপসংস্কৃতি চলতে দেয়া হবে না। এসব বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। 

আরও পড়ুন<<>>শেয়ারবাজারে আস্থা ফেরাতে বিএসইসি নতুনভাবে সাজানো হচ্ছে

এ সময় রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ জানান বক্তারা। তারা রুমিন ফারহানাকে সাবধান করে বলেন, ইসলাম নিয়ে কটূক্তি করলে কাউকে ছাড় দেয়া হবে না।

এর আগে সোমবার (০১ জুন) বিকেলে সরাইলের শাহবাজপুর এলাকায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে কর্মসূচির আয়োজন করা হয়। ‘ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে সংসদ সদস্য রুমিন ফারহানা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়