Apan Desh | আপন দেশ

ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১০, ৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:১১, ৮ নভেম্বর ২০২৪

ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজত

ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ফাইল ছবি

ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (৮ নভেম্বর) বাদ জুমা চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতারা এ দাবি জানান।

হেফাজত নেতারা বলেন, সংগঠনটির প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন সময় হয়েছে বাংলাদেশেও এ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার।

সমাবেশে হেফাজত নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে সহাবস্থান করে আসছে। পার্শ্ববর্তী একটি দেশ এবং একটি স্বার্থান্বেষী মহল সে সম্প্রীতিকে নষ্ট করার চক্রান্ত করছে। যারা ভারতের দালালি করছে, ধর্মীয় সহিংসতার চেষ্টা করছে তাদের হুশিয়ার করেন হেফাজত নেতারা।

চট্টগ্রামের হাজারীগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে হেফাজতে ইসলাম। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি