Apan Desh | আপন দেশ

কান উৎসবে থাকছেন যেসব তারকা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:০১, ৮ মে ২০২৬

কান উৎসবে থাকছেন যেসব তারকা

ছবি: সংগৃহীত

আর কদিন পরেই বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (১২ মে) থেকে ২৩ মে ফ্রান্সে অনুষ্ঠিত হবে এবারের আসর। বরাবরের মতো এবারও কান উৎসবে অংশ নিতে যাচ্ছেন বলিউডের একাধিক তারকা ও নির্মাতা।

এবারের উৎসবে সবচেয়ে বেশি নজর থাকবে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও আলিয়া ভাটের দিকে। কয়েক বছর ধরেই নিয়মিত কান উৎসবে অংশ নিচ্ছেন ঐশ্বরিয়া। আর গত বছর প্রথমবার অংশ নিয়ে প্রশংসা কুড়ান আলিয়া। ফলে এবারও তাদের রেড কার্পেট উপস্থিতি ও ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

আলিয়া বলেন, দ্বিতীয়বার কান উৎসবে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। গত বছরের অভিজ্ঞতা ছিল অসাধারণ। এবার আরও বড় পরিসরে উদযাপনের অপেক্ষায় আছি।

গত বছর ঐশ্বরিয়া রাইয়ের পোশাকের পাশাপাশি তার সিঁথির সিঁদুরও ব্যাপক আলোচনায় আসে। একইভাবে অভিনেত্রী অদিতি রাও হায়দারি-ও সিঁদুর পরে রেড কার্পেটে উপস্থিত হয়ে নজর কাড়েন। এবারও তাকে কান উৎসবে দেখা যেতে পারে বলে জানা গেছে।

এবারের কান উৎসবে প্রথমবার রেড কার্পেটে হাঁটবেন অভিনেত্রী তারা সুতারিয়া। এছাড়া উপস্থিত থাকবেন মৌনী রায় ও জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে গতবার আলোচনায় থাকা জাহ্নবী কাপুর এবার অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত হয়নি।

আরও পড়ুন <<>> অনিশ্চয়তা ভেঙে তামিলনাড়ুতে সরকার গড়ছেন থালাপতি

অভিনেত্রীদের পাশাপাশি এবারের আসরে অংশ নেবেন নির্মাতা করণ জোহর। সম্প্রতি তাকে মেট গালাতেও দেখা গেছে।

এছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অব ইন্ডিয়ার (ইফি) সদ্য নিয়োগ পাওয়া পরিচালক আশুতোষ গোয়ারিকর-ও থাকবেন কান উৎসবে।

এবারের আয়োজনে প্রথমবারের মতো পাঞ্জাবি সিনেমার প্রতিনিধিত্বও দেখা যাবে। অভিনেতা অ্যামি ভির্ক ও অভিনেত্রী রুপি গিল তাদের সিনেমা ‘চারদিকলা’র স্ক্রিনিংয়ে অংশ নেবেন।

এছাড়া মারাঠি সিনেমার বর্ষীয়ান অভিনেতা অশোক শরাফ-ও উপস্থিত থাকবেন উৎসবে।

জানা গেছে, মহারাষ্ট্রের শিল্পীরা ঐতিহ্যবাহী মারাঠি পোশাকে হাজির হবেন কান মঞ্চে। গুজরাটি সিনেমার প্রতিনিধিত্ব করবেন মানসী পারেখ। পাশাপাশি মালয়ালম চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিরাও অংশ নেবেন এবারের আয়োজনে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান