Apan Desh | আপন দেশ

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন দোলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১১, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন দোলন

ছবি: আপন দেশ

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন বিএনপিকে সমর্থন দিয়েছেন। তিনি ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে বিজয়ী করার ঘোষণা দিয়েছেন।

রোববার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানস্থ বিএনপির নির্বাচনী পরিচালনা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও ফরিদপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামও উপস্থিত ছিলেন। 

দোলন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। নীতির প্রশ্নে আমি আপস করিনি, করবও না। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, যারা ইনসাফের কথা বলেন, তারাই অনেক সময় বে-ইনসাফি কাজ করেন।

তিনি আরও জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোট বিভক্ত না করে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করাই এখন সময়ের দাবি। সে বিবেচনায় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

খন্দকার নাসিরুল ইসলাম দোলনের এ সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, ফরিদপুর-১ আসনের মানুষ পরিবর্তন চায়। আমরা ঐক্যবদ্ধভাবে সে লক্ষ্যেই কাজ করব।

এসময় দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। আজকে দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচনের প্রতিক্ষায় রয়েছে। দোলনের এ সিদ্ধান্ত আমাদেরকে বিশেষ করে ফরিদপুরে নতুম মেরুকরণ সৃষ্টি হবে, ধানের শীষের বিজয়কে আরও সুনিশ্চিত করবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়