Apan Desh | আপন দেশ

খালেদা জিয়াকে দেখে মায়ের বাসায় জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:১৪, ৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে দেখে মায়ের বাসায় জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবার নিজ মায়ের বাসা ধানমণ্ডিতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে (বিজে-৩০২) ডা. জুবাইদা রহমান দেশের পথে রওনা হন।

শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ডা. জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।

আরও পড়ুন>>>খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান

এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার (০৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।

দলটি জানায়, খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে ও মেডিক্যাল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রোববার (০৭ ডিসেম্বর) তাকে লন্ডন নেয়া হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসহ সারা দেশেই বিএনপির পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে দলটির নেতাকর্মীরাসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলের অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রোববার লন্ডনে নেয়া হবে বেগম জিয়াকে। তবে উনি ফ্লাই করতে পারবেন কি না সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবে।’

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু