Apan Desh | আপন দেশ

ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাসে ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৮, ২৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১০:৪৫, ২৮ জানুয়ারি ২০২৫

ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাসে ভ্রমণ

ফাইল ছবি

বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। তাদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাছল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ অবস্থায় ট্রেনের টিকিট করা যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিটে বিআরটিসির বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। এছাড়া এসব স্থান থেকে এই সার্ভিসের মাধ্যমে ঢাকায় আসতে পারবেন।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন গত ২২ জানুয়ারি চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয়। দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেয়ার ঘোষণা দেন তারা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত