Apan Desh | আপন দেশ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আশুলিয়ার ২২ কারখানা

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৯, ১১ সেপ্টেম্বর ২০২৪

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আশুলিয়ার ২২ কারখানা

শ্রমিকদের আন্দোলনের কারণে আশুলিয়ার ২২ কারখানা অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শ্রমিকরা কাজ না করায় অন্তত ৮ কারখানা ছুটি ঘোষণা করেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় ২২টি কারখানা শ্রমিক আন্দোলনের মুখে ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। 

মো. সারোয়ার আলম বলেন, শ্রমিকরা এখন পর্যন্ত সড়কে নামেননি। আমরা আশঙ্কা করছি, যদি বড় গ্রুপের কোনো কারখানা থেকে শ্রমিকরা কাজ না করে বেরিয়ে পরে তখন যেকোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।

এদিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় পার্ল গার্মেন্টস বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ খুললেও শ্রমিকরা কাজ না করে বসে আছেন।

সকাল সাড়ে ১০টার দিকে কারখানার সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের দেখা গেছে। ভেতরে শ্রমিকরা দাঁড়িয়ে আছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch