Apan Desh | আপন দেশ

কমলাপুরে ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১১:৫৬, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১২:৩০, ২৬ অক্টোবর ২০২৪

কমলাপুরে ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়

কমলাপুর রেলওয়ে স্টেশন। ফাইল ছবি

কমলাপুরে শুক্রবার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এ ঘটনায় সংস্কার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এতে ট্রেন চলাচলের সময়সূচীর বিপর্যয় ঘটেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার থেকে প্রায় বেশিরভাগ ট্রেন স্টেশন থেকে দেরিতে ছেড়েছে। তবে অনেক ট্রেনই এখনও ফিরে আসেনি। 

শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে মাত্র কয়েকটি ট্রেন ছেড়ে গেছে। প্লাটফর্মের সময়সূচিতে প্রতিটি ট্রেনেই সাড়ে তিনঘন্টা থেকে ৬ ঘণ্টারও বেশি সময় বিলম্ব দেখা গেছে।

রেলের অটোমেটিক অপারেশন কার্যক্রম বন্ধ থাকায় ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেনের স্টেশনে প্রবেশে ও বের হতেও লাগছে দীর্ঘ সময়। সঠিকভাবে সময়সূচী জানাতে না পারায় যাত্রীদের ক্ষোভের শিকার হচ্ছে রেল কর্তৃপক্ষ।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত