ছবি: আপন দেশ
পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, দুই দেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে সম্মান করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, তবে তা অবশ্যই মর্যাদা ও সমতার ভিত্তিতে।
বুধবার (০২ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোন প্রতিবেশীকে ইগনোর করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ‘সবার আগে বাংলাদেশ’। আমরা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব সেটা আমরা করব।
আরও পড়ুন : তারেক রহমানের ভারত সফরে খুলবে নতুন সম্ভাবনার দুয়ার: দীনেশ ত্রিবেদী
চিফ হুইপ বলেন, গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে প্রত্যাশা করব কোন অপরাধীকে তারা যেনো আশ্রয় না দেয়।
তিনি আরও বলেন, পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে। তবে নিজের দেশের স্বার্থ বজায় রেখেই হবে।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন। তারিখ নির্ধারণ করে দিলে যাবেন না। আমরা স্বাধীন দেশ।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































