Apan Desh | আপন দেশ

জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নেত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৫, ২১ এপ্রিল ২০২৬

জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নেত্রী

মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম।

মঙ্গলবার (২১ এপ্রিল) মানবিক বিবেচনায় পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেখায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে, রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমকে দেড় মাসের শিশু সন্তানসহ কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। 

আরও পড়ুন<<>> দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

এদিন দুপুর ২টার দিকে শিল্পী বেগমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, আসামি মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণাদি পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেন বলে তদন্তে জানা যাচ্ছে। মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখা বিশেষ প্রয়োজন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়