মেঘনা কনডেন্সড মিল্কের লোগো
বাই-ইন মার্কেট থেকে মেঘনা কনডেন্সড মিল্কের ৫০০টি শেয়ার কিনবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএমজিটি। রোববার (০৬ সেপ্টেম্বর) এ লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, মেঘনা কনডেন্সড মিল্কের ডিমেটেড শেয়ারের ৫০০টি শেয়ার কেনার জন্য বাই-ইন মার্কেটে লেনদেন হবে। আগ্রহী বিক্রেতাদের শেয়ার বিক্রির আদেশ দেয়ার আগে ডিএসই ক্লিয়ারিং হাউসকে বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।
আরও পড়ুন<<>>সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থান
লেনদেন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট বিক্রেতা ব্রোকারদের দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে পে-আউট প্রক্রিয়ার মাধ্যমে শেয়ার স্থানান্তর করতে হবে। এ ক্ষেত্রে ব্রোকার ক্লিয়ারিং অ্যাকাউন্ট থেকে ডিএসই ক্লিয়ারিং অ্যাকাউন্টে শেয়ার স্থানান্তর করতে হবে।
শেয়ার স্থানান্তরের জন্য ডিএসই ক্লিয়ারিং অ্যাকাউন্টের বিও আইডি নম্বর ১১০০০০১০০০০০০০৩৫ নির্ধারণ করা হয়েছে।
শেয়ারবাজারের নির্ধারিত নিয়ম অনুযায়ী বাই-ইন মার্কেটে এ লেনদেন সম্পন্ন হবে বলে জানিয়েছে ডিএসই।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































