ফাইল ছবি
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। লেনদেন হয়েছে ৭৩২ কোটি ৮৩ লাখ টাকা।
বুধবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০৩ দশমিক ৯১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৬৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০১ দশমিক ৫০ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন <<>> ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট
বুধবার ডিএসইতে ৭৩২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৯৮ কোটি ১০ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪০ টি কোম্পানির, বিপরীতে ১৯৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































