Apan Desh | আপন দেশ

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১২, ২৪ আগস্ট ২০২৬

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ প্রকাশ

ফাইল ছবি

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ১৪ মার্চ থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে পরীক্ষার সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।

এর আগে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের কথা ছিল। নতুন সিদ্ধান্তে সে সময়সূচিতে পরিবর্তন আনা হলো।

আরও পড়ুন <<>> ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বৃক্ষরোপণ

সাধারণত সাম্প্রতিক বছরগুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে হয়ে আসছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে সে প্রচলিত সূচি বেশ কয়েকবার ব্যাহত হয়।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ের অপচয় কমাতে পরীক্ষা আয়োজনের সময়সূচি নিয়ে নতুন করে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করার সম্ভাব্যতা যাচাইসহ বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch