ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪২ টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ৬৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯০৩ পয়েন্টে।
আরও পড়ুন<<>>সূচকের উত্থানে লেনদেন ৯০৮ কোটি টাকা
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১১৮২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে হাজার ১১১৫ কোটি ৪২ লক্ষ ৬৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯০৮ কোটি ৪০ লক্ষ ৩১ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪২ টি কোম্পানির, বিপরীতে ১০১টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































