ছবি: সংগৃহীত
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ১ হাজার ২৬০ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯০০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৯ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন <<>> ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ২৬০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৮৮ কোটি ৮৫ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৭২ কোটি ৮ লাখ টাকা।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। সে সাথে গত কার্যদিবসের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।
এদিন ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৪ টি কোম্পানির, বিপরীতে ৬০ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































