ইবনে সিনার লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের চলতি অর্থবছরের (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
কোম্পানিটির প্রকাশিত তথ্যানুযায়ী, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি–মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৬৭ টাকা। এর আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫.৫৫ টাকা। সে হিসাবে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে ০.৮৮ টাকা বা প্রায় ১৬ শতাংশ।
আরও পড়ুন<<>>এশিয়া ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
ডিএসই সূত্রে জানা গেছে, যদিও তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে, তবে চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) কোম্পানিটির সামগ্রিক পারফরম্যান্স ইতিবাচক রয়েছে।
এ সময়ে ইপিএস দাঁড়িয়েছে ১৯.৯৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫.০২ টাকা। এতে ৯ মাসে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৪.৯২ টাকা বা প্রায় ৩৩ শতাংশ।
এদিকে, ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৯.১০ টাকায়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































