Apan Desh | আপন দেশ

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৬, ২৯ জুলাই ২০২৫

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন।

মঙ্গলবার (২৮ জুলাই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে ২১১ কোটি টাকার লেনদেন হয়েছে। এ সময় বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে।

আরওপড়ুন<<>>উত্থানের পর পতনে শেয়ারবাজার

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২১১ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৩ টির, কমেছে ১০২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯ টি কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়