Apan Desh | আপন দেশ

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না প্রাইম ফাইন্যান্স  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২১, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১১:২৩, ১৬ এপ্রিল ২০২৫

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না প্রাইম ফাইন্যান্স  

শেয়ারবাজারে তালিকাভুক্ত অব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বড় ধরনের লোকসানের মধ্যে পড়েছে। এ কারণে কোম্পানিটি এবার শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেয়ার এ সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৬ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরওপড়ুন<<>>২ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৩ টাকা ২ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৯৯ পয়সা। একসময় বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দেয়া প্রাইম ফাইন্যান্স ২০১৯ সালের পর থেকে কোনো লভ্যাংশ দিতে পারছে না।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়া বা কমার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে বা কমতে পারবে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ