Apan Desh | আপন দেশ

লেনদেনের শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৪

লেনদেনের শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সোশ্যাল ইসলামী ব্যাংকের ৪০ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ইসলামী ব্যাংক। যার শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকার। আর ৩১ কোটি ২০ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে গ্রামীণফোন।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় অন্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইবনে সিনা ফার্মা, সোনালী আঁশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিট হোটেল এবং এমজেএল বাংলাদেশ পিএলসি।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement