Apan Desh | আপন দেশ

টেকনো ড্রাগসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৭, ১৪ জুলাই ২০২৪

টেকনো ড্রাগসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সদ্য শেয়ার বাজারে এসেছে ওষুধ খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানীটি গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে।

সূত্র অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩১ পয়সা। তবে আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার নিরিখে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩০ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির বেসিক ইপিএস হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৯০ পয়সা ছিল। তবে আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার নিরিখে তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮৪ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ৫১ পয়সা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু