শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন টানা তিন দিন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির (১৫-১৭ মার্চ) কারণে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে।
প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে লেনদেন বন্ধ থাকে। তবে আগামী রোববার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হওয়ায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওইদিনও শেয়ার বাজারও বন্ধ থাকবে। তাতে টানা তিন দিন বন্ধ থাকবে শেয়ার বাজার।
আগামী সোমবার (১৮ মার্চ) থেকে বর্তমান নিয়মে লেনদেন চালু হবে।
আপন দেশ/টি/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































