Apan Desh | আপন দেশ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ফ্লোরপ্রাইস উঠছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩১, ৪ মার্চ ২০২৪

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ফ্লোরপ্রাইস উঠছে

ফ্লোরপ্রাইসে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) ফ্লোরপ্রাইস সোমবার (৪ মার্চ) প্রত্যাহার কার্যকর হতে যাচ্ছে। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী শেয়ারের উপর তাদের নিজ নিজ রেকর্ড তারিখ পর্যন্ত ফ্লোরপ্রাইস থাকবে। রেকর্ড তারিখের পরদিন ফ্লোর ওঠে যাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৬ ফেব্রুয়ারি বিএসইসি ৬ কোম্পানির শেয়ারের উপর থেকে ফ্লোরপ্রাইস তুলে নেয়ার নির্দেশনা জারি করে। এর মধ্যে তিনটি কোম্পানির ফ্লোরপ্রাইস পরবর্তী কার্যদিবসেই উঠে যায়। অন্যদিকে বিএটিবিসিসহ তিনটি কোম্পানির ক্ষেত্রে নিজ নিজ রেকর্ড তারিখের পরদিন থেকে ফ্লোরপ্রাইস প্রত্যাহারের কথা বলা হয়।

এদিকে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএটিবিসির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা, পরবর্তী বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়সূচি চূড়ান্ত করা হয়। ওই এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে ৩ মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী রেকর্ড তারিখের পরদিন তথা সোমবার (৪ মার্চ) থেকে কোম্পানিটির শেয়ারে ফ্লোরপ্রাইস থাকবে না।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান