Apan Desh | আপন দেশ

ট্রেজারি বন্ডে বিনিয়োগে ঝুঁকি কম: বিআইসিএম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ট্রেজারি বন্ডে বিনিয়োগে ঝুঁকি কম: বিআইসিএম

ফিক্সড ইনকাম সিকিউরিটিজের বিনিয়োগে ঝুঁকি অনেক কম। এর মধ্যে ট্রেজারি বন্ডের বিনিয়োগে ঝুঁকি নেই বললেই চলে। কারণ এ বন্ডের গ্যারান্টার হচ্ছে খোদ সরকার। তাই সুদ বা মুনাফার পাশাপাশি বিনিয়োগের আসল টাকা ফেরত পাওয়ার বিষয়টি শতভাগ নিশ্চিত। এ কথা বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এবং রয়্যাল ক্যাপিটালের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইনভেস্টিং বেসিকস অব ফিক্সড ইনকাম সিকিউরিটিজ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর পুরানা পল্টনের আলরাজী কমপ্লেক্সে সিএমজেএফের অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন রয়্যাল ক্যাপিটালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মামুনুর রশিদ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রয়্যাল ক্যাপিটালের হেড অব রিসার্চ আকরামুল আলম।

কর্মশালায় ড. মোহাম্মদ তারেক বলেন, বেসরকারি কোম্পানিগুলোর ইস্যু করা বন্ডের মধ্যে যেগুলো উচ্চ ঋণমানসম্পন্ন সেগুলোতেও বিনিয়োগের ঝুঁকি কম। ক্রেডিট রেটিং এজেন্সির দেয়া রেটিং দেখে বন্ডের ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

তিনি বলেন, সব মানুষের ঝুঁকি নেয়ার ক্ষমতা সমান নয়। কেউ কেউ বেশি ঝুঁকি নিতে পারেন, আবার কেউ কম নিতে পারেন। তাই সব বিনিয়োগকারী এক নয়। যেসব বিনিয়োগকারী তেমন ঝুঁকি নিতে চান না, তাদের জন্য বন্ডে বিনিয়োগ একটি ভাল বিকল্প। কারণ ইক্যুইটি বা শেয়ারে বিনিয়োগ তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ, যদিও এতে রিটার্নের সম্ভাবনাও বেশি থাকে।

তিনি বলেন, আমাদের বন্ড মার্কেট মোটামুটি সূচনা হয়ে গেছে এবং গ্রাজুয়ালি আরও নতুন নতুন প্রোডাক্ট আসছে। এই মুহূর্তে তিনটি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) চালুর প্রক্রিয়ায় রয়েছে। ইটিএফ অনেকটা মিউচুয়াল ফান্ডের মতোই।

কর্মশালায় রয়্যাল ক্যাপিটালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মামুনুর রশিদ বলেন, পুঁজিবাজারে বন্ডসহ ফিক্সড ইনকাম ইন্সট্রুমেন্টের প্রচলন যত বাড়বে, বাজারে তত ভারসাম্য আসবে। কমবে ঝুঁকি। বিনিয়োগকারীদেরকে নতুন প্রোডাক্টের প্রতি আগ্রহী করে তোলার জন্য সচেতনতা বাড়ানো জরুরী।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু