Apan Desh | আপন দেশ

মেসির শেষ ম্যাচ দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৩, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৫৪, ৬ অক্টোবর ২০২৬

মেসির শেষ ম্যাচ দেখবেন যেভাবে

ছবি: সংগৃহীত

লিওনেল মেসি। একজন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। যার আন্তর্জাতিক অভিষেক হয় মাত্র ১৮ বছর বয়সে। দীর্ঘ ২১ বছরের পথ পেড়িয়ে ৩৯ বছর বয়সে দেশের হয়ে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন এ কিংবদন্তি।

মেসিকে বিশেষভাবে বিদায় জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজন করেছে একটি প্রীতি ম্যাচ। বেনিনের বিপক্ষে এ ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে মেসির বর্ণাঢ্য অধ্যায়ের ইতি ঘটবে।

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। ৮৫ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার বুয়েন্স আয়ার্সের স্টেডিয়ামটি পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও মেসির শেষ ম্যাচের সাক্ষী হতে তাদের অনেকেই গ্যালারিতে উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ৮টায় এ ম্যাচ শুরু হবে।

সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশি দর্শকদের ম্যাচটি দেখতে হবে বুধবার (০৭ অক্টোবর) ভোরে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৫টায়।

আরও পড়ুন <<>> মেসির বিদায়ী ম্যাচ উপভোগ করতে চায় বেনিন

তবে বাংলাদেশের দর্শকদের জন্য সময়ের পাশাপাশি রয়েছে সম্প্রচারসংক্রান্ত সীমাবদ্ধতাও। দেশের কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচারের তথ্য নেই। ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভে সাবস্ক্রিপশন থাকলে ম্যাচটি দেখা যেতে পারে। ভারতীয় উপমহাদেশে এ প্ল্যাটফর্মেই ম্যাচটির সম্প্রচার নিশ্চিত করা হয়েছে।

এছাড়া বেইন স্পোর্টস ও অ্যামাজন প্রাইম ভিডিওতেও ম্যাচটির সম্প্রচার বা কাভারেজ থাকতে পারে। তবে কোন দেশে কোন প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট অঞ্চলের সম্প্রচার স্বত্বের ওপর। ভিপিএনের মাধ্যমেও কিছু অঞ্চলের সম্প্রচার সুবিধা পাওয়ার সুযোগ থাকতে পারে।

পাশাপাশি বাংলাদেশের দর্শকেরা স্পোর্জিফাই অ্যাপের মাধ্যমেও ম্যাচটি সরাসরি দেখতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে।

সময়ের পার্থক্য ও সম্প্রচার জটিলতা পেরিয়ে বাংলাদেশের মেসিভক্তদের জন্য ভোররাতের এ ম্যাচটি হতে যাচ্ছে আবেগঘন এক মুহূর্ত। কারণ বেনিনের বিপক্ষের ম্যাচের পর আর আর্জেন্টিনার জার্সিতে মাঠে দেখা যাবে না ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ তারকাকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়