Apan Desh | আপন দেশ

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের হেরে নাইট ক্লাবে দুই ফুটবলার 

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:১০, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:৫৪, ২ অক্টোবর ২০২৬

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের হেরে নাইট ক্লাবে দুই ফুটবলার 

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিয়ে ভরাডুবি ঘটেছে বাংলাদেশের। শেষ ম্যাচে হামজা-জামালদের ৯-২ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া। ইতিহাসে অনেক বছর পর এত বড় ব্যবধানে হার দেখলো লাল সবুজ দল। এমন হারের পর খেলোয়াড়দের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে । 

বিশেষ করে বৃহস্পতিবার (০১ অক্টোবর) ম্যাচের পর গভীর রাতে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ প্রশ্ন উঠে। 

রাতে ম্যাচ হেরে নাইট ক্লাবে গিয়েছিলেন ডিফেন্ডার সাদ উদ্দিন ও মিডফিল্ডার সোহেল রানা। ইন্দোনেশিয়ার একজন নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দুটো ছবি পোস্ট করে মন্তব্য করেছে। 

আলানা নামের ঐ নারী লিখেছেন, বাংলাদেশ ৯-২ গোলে হেরেছে। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে তাদের এইচ ক্লাবে দেখা হয়েছে।

আরও পড়ুন<<>>হালান্ডদের রুখে ওয়েলসের বাজিমাত, ডাচদের নাটকীয় ড্র

এরপর আবার লিখেছেন, আজকের ম্যাচ দেখতে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। তবে মজার ব্যাপার হলো, আমি সেখানে গিয়ে নিজেদের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষেই গলা ফাটাতে শুরু করি!

যদিও কয়েক ঘণ্টা পর সে মেয়ে পোস্ট ডিলিটও করে ফেলেন।

জাতীয় দলের দুজনের মধ্যে সাদ উদ্দিন দেশে রওনা হয়েছেন। আর মিডফিল্ডার সোহেল রানা নাইট ক্লাবে যাওয়ার ঘটনা অস্বীকার করে বলেছেন, ‘৯ গোলে হেরে আমরা জাকার্তায় নাইট ক্লাবে যাইনি। এমনিতে আমাদের সবার মন খারাপ। তাই এখানে আনন্দ করার কিছু নেই। আর ওই ছবিগুলো আসলে নেপালের ক্লাবের ঘটনা। 

তিনি বলেন, ঘরোয়া ফুটবলের বিরতির সময় আমি আর সাদ ওখানে গিয়েছিলাম। আমাদের বন্ধুবান্ধব ছিল সেখানে। তাদের একজন ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তাই মনে হচ্ছে আমরা জাকার্তায় পার্টিতে গিয়েছিলাম। আসলে ঘটনা সত্যি না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়