Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ১৭ অক্টোবর শুরু হবে এ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।

এর আগে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশের সফর। আগামী ৯ অক্টোবর এ টেস্ট ম্যাচ শুরু হবে। এরপরই শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

এরপর ১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচ হবে। তার দু’দিন পর ২১ অক্টোবর হবে আফগানিস্তান-বাংলাদেশ। এ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ হবে ২৩ অক্টোবর।

আরও পড়ুন <<>> হ্যাটট্রিক জয়, জুনিয়র এশিয়া কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে আফগানিস্তান।

এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও এবারই প্রথম সেখানে টেস্ট খেলবে বাংলাদেশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়