Apan Desh | আপন দেশ

বিপিএলে খেলতে চায় শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪২, ৯ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:৪৯, ৯ আগস্ট ২০২৬

বিপিএলে খেলতে চায় শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কবে শুরু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে এ লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছে সদ্য সমাপ্ত লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চ্যাম্পিয়ন গল গ্যালান্টস। শিরোপা জয়ের পর তারা বিপিএলে দল নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। ফাইনালের পর গল গ্যালান্টস মালিকপক্ষের একজন এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গেও তাদের আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। গল গ্যালান্টসের মালিকপক্ষের ওই সদস্য গণমাধ্যমকে বলেন, ‘এটা দারুণ এক অনুভূতি। এপ্রিলে যাত্রা শুরু, এরপর চার মাস কঠিন সময় ছিল। এরপর উত্থান-পতন ছিল। আমরা ঠিকভাবে পরিকল্পনা করেছি এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করেছি। প্লেয়ার ও সাপোর্টিং স্টাফরা এটা সম্ভব করেছে।

আরও পড়ুন<<>>বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

বিপিএলে দল নেয়ার বিষয়ে আরও আলোচনা করবে জানিয়ে তিনি বলেন, আমরা বিপিএলে দল নেয়া নিয়ে ভাবছি এবং আলোচনা করব। মাত্র এলপিএল শেষ হলো। আমরা বাংলাদেশের ব্যাপারে আলোচনা করব।

আমি ভারতীয়, ভারত-পাকিস্তান ও বাংলাদেশে কত দর্শক হয় আমি জানি। বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। আশা করি আমরা বাংলাদেশেও থাকব। কারও নাম বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে, আরও যোগ করেন গল গ্যালান্টসের ওই প্রতিনিধি।

বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস খেলার কথা ছিল এলপিএলের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে। তাকে দলে না পাওয়ার আক্ষেপও রয়েছে তাদের, নুরুল হাসান সোহান গ্রেট। দুর্ভাগ্যবশত লিটনকে পাওয়া গেল না। তবে সোহান ছিল। সে সঠিক সময়ে জ্বলে উঠেছে। প্রয়োজনের সময় পারফর্ম করেছে। তবে লিটনকে অনেক মিস করেছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়