Apan Desh | আপন দেশ

মেসির বাবা মারা গেছেন

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪১, ৮ আগস্ট ২০২৬

মেসির বাবা মারা গেছেন

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শুক্রবার (০৭ আগস্ট) স্থানীয় সময় গত রাতে রোসারিওর একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশটির সংবাদমাধ্যম ইনফোবায়ের প্রতিবেদনে এ তথ্য জানায়।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন হোর্হে মেসি।

মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন মেসির এজেন্ট এবং ক্যারিয়ারের অন্যতম প্রধান অভিভাবক। মাঠের বাইরের প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেই ছেলের পাশে ছিলেন তিনি।

মেসি যখন ছোট, তখন তার শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখেন হোর্হে।

ছেলের প্রতিভা ও সম্ভাবনায় বিশ্বাস রেখে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেন তিনি। পরবর্তীতে মেসির ফুটবল ক্যারিয়ার যখন তাকে স্পেনে নিয়ে যায়, তখনও কঠিন সময়ে ছেলের পাশে ছিলেন হোর্হে।

বার্সেলোনায় মেসির শুরুর দিনগুলোতেও বাবার উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। নতুন দেশ, নতুন পরিবেশ ও পেশাদার ফুটবলে মানিয়ে নেয়ার কঠিন সময়ে ছেলের পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন হোর্হে।

আরও পড়ুন <<>> মেসিকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

সময়ের সঙ্গে লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠলেও বাবার সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ।

মেসির ক্যারিয়ারের উত্থান, সাফল্য এবং বিভিন্ন সংকট; সবকিছুতেই হোর্হে ছিলেন তার অন্যতম আস্থার মানুষ।

মেসির ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটিতেও বাবার ভূমিকা ছিল অনস্বীকার্য। বার্সেলোনায় মেসির দীর্ঘ সাফল্যের পথ তৈরি থেকে শুরু করে পরবর্তী সময়ে তার পেশাগত বিষয়গুলো সামলানো-সব ক্ষেত্রেই সামনে থেকে কাজ করেছেন হোর্হে।

বাবার এ মৃত্যু মেসির জন্য নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। কয়েক দশক ধরে যিনি ছিলেন একই সঙ্গে বাবা, পরামর্শদাতা ও এজেন্ট, সে মানুষটিকেই হারালেন ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement