ছবি: সংগৃহীত
দুই ম্যাচ টি–টুয়েন্টি আর তিন ম্যাচ ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (০৪ আগস্ট) সিরিজের দুই টি–টুয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এসএম মেহরব হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের হাই পারফরম্যান্স দলের কয়েকজন ক্রিকেটারের আছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা।
এ তালিকায় রয়েছেন ৩৪ বছর বয়সী সাব্বির রহমান, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার, আবু হায়দার ও রাকিবুল হাসান। ২০২৩ সালের এশিয়ান গেমসে শেষবার মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের কোনো দল।
আরও পড়ুন <<>> মুশফিকের দুই দশকের অপেক্ষার অবসান হচ্ছে
বাংলাদেশের দুই রানে জেতা সে ম্যাচটিই এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের একমাত্র সাক্ষাৎ। সেবার বাংলাদেশ দলে ছিলেন এবারের এইচপি দলে থাকা শামীম আর রাকিবুলও।
৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দুটি টি–টুয়েন্টি ম্যাচ। ১২, ১৪ ও ১৬ আগস্ট তিনটি ৫০ ওভারের ম্যাচ হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































