Apan Desh | আপন দেশ

ছিনতাইয়ের কবলে রোলেক্স ঘড়ি-মোবাইল খোয়ালেন ফুটবলার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৩, ৩১ জুলাই ২০২৬

ছিনতাইয়ের কবলে রোলেক্স ঘড়ি-মোবাইল খোয়ালেন ফুটবলার

ছবি : সংগৃহীত

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের এক নাইটক্লাবের বাইরে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হলেন ঘানার আন্তর্জাতিক ফুটবলার মোহাম্মেদ ফুসেইনি। রয়্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইসের এ ফরোয়ার্ডের ওপর পাঁচজন আক্রমণ চালায়। তাকে টেনেহিঁচড়ে গাড়ির ভেতর থেকে নামানো হয়েছিল। 

তারপর পেছন থেকে একজন গলা চেপে ধরে। হাতে থাকা ৮ হাজার থেকে ১৪ হাজার ইউরোর মধ্যে দামী রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন কেড়ে নেয় তারা।

আরও পড়ুন<<>>কেউ ফুটবল বিক্রি করছে না, ফিফার বার্তা

এ নৃশংস হামলার ভিডিও ক্যামেরায় ধারণ করেন ফুসেইনির এক সতীর্থ। তার সেই ভিডিওর সহায়তায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

ক্লাব নিশ্চিত করেছে, ওই ঘটনার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন ফুসেইনি। অপরাধীদের ধরতে দ্রুত পদক্ষেপ নেয়ায় ব্রাসেলস পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ক্লাবটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়