ফাইল ছবি
বিগত এক দশকের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় ভরাডুবি ঘটেছে জিম্বাবুয়ে সফরে। একমাত্র টেস্টে পরাজয়ের পর ওয়ানডে সিরিজও খোয়ায় লাল সবুজ জার্সিধারীরা। তারপরই সমালোচনা শুরু হয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে! দাবি উঠে তাকে নেতৃত্ব থেকে সরে দেয়ায়।
কেউ কেউ দাবি করেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেয়া হোক ওয়ানডের দায়িত্বও । এমন গুঞ্জনের পালে আরও হাওয়া দিয়েছে সম্প্রতি শান্ত ও সভাপতি তামিম ইকবালের এক বৈঠক। যে কারণে প্রশ্ন উঠছে তবে কি ওয়ানডে নেতৃত্ব নিয়ে বড় কোনো সিদ্ধান্ত আসছে?
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের এক সূত্রে জানা গিয়েছে, অধিনায়কত্ব বদলের বিষয়টি আপাতত গুঞ্জনের পর্যায়ে রয়েছে। পরবর্তী বোর্ড সভাতে এ বিষয়ে আলোচনা হতে পারে। মিরাজকে এখনই সরিয়ে দেয়া হবে নাকি আরও লম্বা সময়ের জন্য রাখা হবে সে বিষয়ে আলোচনা হবে।
আরও পড়ুন<<>> শাস্তির মুখে শেখ মেহেদী
প্রসঙ্গত, ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ সালে হওয়ায় খুব বেশিদিন বাকি নেই। এমন সময়ে নতুন অধিনায়ক বেছে নেয়া হবে নাকি মিরাজেই আস্থা রাখা হয় সেটা একটা প্রশ্ন।
শান্ত বর্তমানে শুধু টেস্ট দলের অধিনায়ক। গেল বছর তৎকালীন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ওয়ানডে থেকে শান্তকে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দিয়েছিল মিরাজকে। তবে সাম্প্রতিক সময়ে মাঠের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে মিরাজের নেতৃত্ব নিয়ে। জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আসে।
সে ম্যাচে জিম্বাবুয়ে মাত্র ৭০ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল। প্রতিপক্ষ পুরোপুরি চাপে থাকার পরও ১৪২ রান করে ফেলে তারা। পরে বাংলাদেশ আর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। সে অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয় বাংলাদেশকে। ওই ম্যাচের পর মিরাজের নেতৃত্ব নিয়ে সমালোচনা হয়। যদিও মিরাজের নেতৃত্বে বড় বড় দলকে ওয়ানডে সিরিজও হারিয়েছে টাইগাররা। এখন দেখার বিষয় বিসিবি কি করে?
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































