ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এ সিরিজ জয়ের নায়ক ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান। শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে জোড়া ফিফটি করেছেন তিনি। যার পুরষ্কার স্বরূপ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে উঠে এসেছেন বাঁহাতি মারকুটে ব্যাটসম্যান।
এখন ৭ ধাপ এগিয়ে তানজিদের অবস্থান এখন ২০ নম্বরে। রেটিং পয়েন্ট ৬৪৯। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যেও এটি সর্বোচ্চ র্যাঙ্কিং।
তানজিদ বাদে ব্যাটিংয়ে ভালো উন্নতি হয়েছে সাইফ হাসানের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাওয়া ফিফটিতে সাইফের উন্নতি হয়েছে নয় ধাপ। তার রেটিং পয়েন্ট ৬০৮।
এদিকে বোলিংয়ে চারধাপ উন্নতি হয়েছে স্পিনার মাহেদী হাসানের। ১৯তম স্থানে আছেন তিনি। লেগ স্পিনার রিশাদ হোসেনের উন্নতি হয়েছে আটধাপ। ২৫তম স্থানে আছেন তিনি। তার সঙ্গে একই পজিশনে আছেন আয়ারল্যান্ডের ম্যাথু হ্যাম্পপ্রেস।
বুলাওয়েতে তানজিদ ও সাইফের শুরুটা ভালো ছিল না। প্রথম টি-টোয়েন্টিতে তানজিদ করেন ১৬ রান। সাইফের ব্যাট থেকে আসে ১২ রান। দ্বিতীয় ম্যাচে দুজনেই জোড়া ফিফটির দেখা পান। তানজিদ ৪৪ বলে ৫৮ রান করেন। সাইফ করেন ৪৫ বলে ৫৫ রান। তাদের দুজনের ব্যাটে ম্যাচে জয়ও পায় বাংলাদেশ।
আরও পড়ুন <<>> ভরাডুবির জিম্বাবুয়ে সফর শেষে ফিরলেন মিরাজরা
শেষ ম্যাচেও তানজিদের ব্যাটে ছিল ধারাবাহিকতা। ৫৮ বলে ৬৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সিরিজে ১৪০ রান করে সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। তাতে আইসিসি থেকে মিলল বড় পুরস্কার। সাইফ আউট হয়ে যান ৪ রানেই।
তাওহীদ হৃদয়ের তিন ধাপ, পারভেজ হোসেনের পাঁচ ধাপ অবনমন হয়েছে। বোলিংয়ে নাসুম আহমেদের তিন ধাপ অবনমন হয়েছে। মাহেদী তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে ৪ ধাপ উন্নতি হয়েছে।
এছাড়া রিশাদ হোসেনের ২ ম্যাচে ৫ উইকেট নিয়ে উন্নতি হয়েছে আটধাপ। চোটের কারণে খেলতে না পারা মোস্তাফিজুর রহমানের অবনমন হয়েছে আট ধাপ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































