Apan Desh | আপন দেশ

সেমিফাইনালের ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:০০, ১৬ জুলাই ২০২৬

সেমিফাইনালের ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

বুধবার (১৫ জুলাই) দিবাগতে রাত ১টায় এ ম্যাচ হবে।

গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কোয়ানসা নিষেধাজ্ঞায় আছেন। জর্ডান হান্ডারসনের হাত ভেঙে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

ইংল্যান্ড শিবিরে এ সুসংবাদের সঙ্গে দুশ্চিন্তা হলো- তারা পূর্ণ ফিটনেস পুরো হৃদমে খেলতে পারবে কি না।

ইংল্যান্ডের ফ্রন্ট লাইনের নেতৃত্বে থাকবেন হ্যারি কেইন। ননি মাদুইকে জায়গা হারাতে পারেন একাদশে। অভিজ্ঞ বুকোয়াকা সাকায় ভরসা রাখতে পারেন কোচ টুখেল।

আরও পড়ুন <<>> ঐতিহাসিক লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

তরুণ গর্ডন জায়গা পেতে পারেন শুরুতে। এলিট অ্যান্ডারসন, জুড বেলিংহাম ও ডেক্লান রাইসকে নিয়ে দারুণ মিডফিল্ড ইংল্যান্ডের। যারা ফিজিক্যাল, টেকনিক্যাল ও ট্যাকট্রিক্যাল দিক বিবেচনা করে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্ডান পিকফোর্ড, রিচি জেমস, এজরি কোনসা, মার্ক গেইহি, ও’রেইলি, এলিট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, জুড বেলিংহাম, বুকোয়াকা সাকা, অ্যান্তোনিও গর্ডন ও হ্যারি কেইন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়