Apan Desh | আপন দেশ

মারা গেছেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০০, ৭ জুলাই ২০২৬

আপডেট: ১৬:০১, ৭ জুলাই ২০২৬

মারা গেছেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

শাপুর জাদরান। ফাইল ছবি

মারা গেছেন আফগানিস্তানের সাবেক ক্রিকেটার শাপুর জাদরান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি পরপারে পাড়ি জমিয়েছেন।

মঙ্গলবার (০৭ জুলাই) তার মৃত্যু হয়অ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

শাপুর জাদরান হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামের একটি বিরল ও জটিল রোগে ভুগছিলেন। এটি রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুতর সমস্যা, যার ফলে শরীরে অতিরিক্ত প্রদাহ সৃষ্টি হয়। যার কারণে একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

গত কয়েক মাস ধরে ভারতের দিল্লি-এনসিআর অঞ্চলের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত বছরের অক্টোবর মাসে প্রথম অসুস্থ হওয়ার পর আফগানিস্তানের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন।

প্রথম দফায় চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও প্রায় ২০ দিন পর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক শোকবার্তায় বোর্ড জানায়, পুরো ক্যারিয়ারজুড়ে শাপুর আফগানিস্তান ক্রিকেটকে সম্মান, সাহস ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। তার অবদান ও অর্জন আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় দলের জন্য তার নিবেদন কখনোই ভোলা যাবে না।

আরও পড়ুন <<>> সুইস রক্ষণ ভাঙতে নামছে আগ্রাসী কলম্বিয়া

শোকবার্তায় আরও বলা হয়, মাঠের সাফল্যের বাইরেও শাপুর জাদরান ছিলেন অসংখ্য তরুণ আফগান ক্রিকেটার ও বিশ্বের ক্রিকেটপ্রেমীদের অনুপ্রেরণার উৎস। তার লড়াকু মানসিকতা, দৃঢ়তা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং আফগানিস্তান ক্রিকেটের ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch