ছবি : সংগৃহীত
চলতি বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। একদিকে শৃঙ্খলাবদ্ধ ও দৃঢ় রক্ষণভাগ, অন্যদিকে গতিময় ও ধারাল আক্রমণ।
মঙ্গলবার (০৭ জুলাই) কানাডার ভ্যাঙ্কুভারে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপের মঞ্চে দু-দলের দেখা হয়েছে মাত্র একবার। ১৯৯৪ সালের আসরে সেই লড়াইয়ে ২-০ গোলে জয় পেয়েছিল কলম্বিয়া। তিন দশক পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে দু-দল। এবারও লক্ষ্য একটাই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা।
আরও পড়ুন : আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, অপ্টার ভবিষ্যদ্বাণী
নিজেদের ইতিহাসে একবার করে শেষ আটে খেলা সুইজারল্যান্ড ও কলম্বিয়া এবার সে সাফল্য পুনরাবৃত্তির পাশাপাশি নতুন ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































