ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ে সফরজুড়ে চরম ব্যার্টিং বিপর্যয়ে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও সহজ লক্ষ্য তাড়া করে জিততে পারেনি টাইগাররা।
সোমবার (০৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ হয়। এদিন জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে। কিন্তু এ সহজ জয়ও হাতছাড়া করে বাংলাদেশ।
৩০০ বলে ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানে ৩ উইকেট হারায় টিম টাইগার। শেষ পর্যন্ত ১১৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাটসম্যানদের দ্বায়িত্বজ্ঞানহীনতার কারণে ২৫ রানে হেরে যায় বাংলাদেশ।
আরও পড়ুন <<>> জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ
একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৬ রান। এরপর মাত্র ৫০ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
দলের ব্যাটিং বিপর্যয়ের কারণে জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ১১৬ রানে অলআউট হয়ে ম্যাচে হেরে যায় বাংলাদেশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































