ছবি: সংগৃহীত
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানে ম্যাচে জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার গতির মুখে পড়ে ৩৬.৪ ওভারে ১৪১ রানেই অলআউট হয় স্বাগতিকরা।
দলের হয়ে নিউম্যান নিয়ামহুরি ৫১ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। ৪১ বলে ২৭ রান করেন অধিনায়ক নাগরাভা। ৩৯ বলে ২৬ রান করেন ইনোসেন্ট কায়া। ১৯ বলে ১৮ রান করেন বেন কারান। ২৪ বলে ১৭ রান করেন ব্রেন বেনেট।
বাংলাদেশ দলের হয়ে তরুণ পেসার নাহিদ রানা ১০ ওভারে মাত্র ২১ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন।
এছাড়া ৭ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ১ উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
আরও পড়ুন <<>> টস জিতল বাংলাদেশ, ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
সোমবার (০৬ জুলাই) থেকে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































