Apan Desh | আপন দেশ

টস জিতলো জিম্বাবুয়ে, ব্যাটিংয়ে বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:০৫, ২৮ জুন ২০২৬

টস জিতলো জিম্বাবুয়ে, ব্যাটিংয়ে বাংলাদেশ 

ছবি সংগৃহীত

সারা বিশ্ব মেতেছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায়। জমজমাট লড়াইয়ে গ্রুপ পর্ব শেষে শুরু হতে যাচ্ছে নকআউট পর্ব রাউন্ড অব বত্রিশ। ফুটবলের এমন উত্তেজনার মধ্যেই হারারেতে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। 

রোববার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক জিম্বাবুয়ের অধিনায়ক রিচার্ড এনগারাভা। ফলে আগে ব্যাটিংয়ে নেমেছে সফরকারি বাংলাদেশ দল।

পাঁচ বছর পর জিম্বাবুয়েতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। একমাত্র এ টেস্টে লাল সবুজ টেস্ট দলে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক-ব‍্যাটসম‍্যান অমিত হাসান ও মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান তাওহিদ হৃদয়ের। ৪৯টি প্রথম শ্রেণির ম‍্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী অমিত। ১১ সেঞ্চুরি আর ১৭ ফিফটিতে প্রায় ৫০ গড়ে করেছেন ৩ হাজার ৬৫০ রান। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণের প্রাপ‍্য সুযোগ পেয়েছেন তিনি। 

দেশের হয়ে ৫৩ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলার পর টেস্ট অভিষেক হচ্ছে হৃদয়ের। ২৫ বছর বয়সী ব‍্যাটসম‍্যান প্রথম শ্রেণির ম‍্যাচ খেলেছেন ১৬টি। এই সংস্করণে তার সেঞ্চুরি তিনটি, ফিফটি চারটি। একাদশে স্পিনার একজন- তাইজুল ইসলাম। পেসার তিন জন- সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।

আরও পড়ুন<<>>নকআউট বত্রিশে কে কার মুখোমুখি

এদিকে টেস্ট দলে ডাক পেলেও একাদশে জায়গা পেলেন না লেগ স্পিনার গ্রায়েম ক্রিমার। তার মতোই বাদ পড়েছেন টানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রিমার, রয় কাইয়া ও টাডিওয়ানাশে মারুমানি।

সম্প্রতি টেস্ট ক্রিকেটে যেভাবে আলো ছড়িয়েছে বাংলাদেশ, তাতে দলের সবার মধ্যে আছে বাড়তি আত্মবিশ্বাস। সে জেরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দাপুটে পারফরম্যান্সের সে ধারাবাহিকতা দেখার অপেক্ষায় সবাই।

এই ম্যাচটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। ফলে নিয়মিত বেশ কয়েকজনকে বিশ্রামে রেখে নতুনদের পরখ করে দেখার সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ।

টেস্টে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মুখোমুখি লড়াই বেশ জমজমাট। এখন পর্যন্ত ২০ টেস্টে বাংলাদেশের জয় ৯টি, জিম্বাবুয়ের ৮টি। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, অমিত হাসান (উইকেটকিপার), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ব্রেন্ডন টেলর (উইকেটকিপার), ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, তাফাদজওয়া সিগা, ওয়েসলি মাধেভেরে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়