ছবি: আপন দেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিনটিতেই হেরেছে বাংলাদেশ। যার ফলে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা পেত হলো টাইগারদের।
রোববার (২১ জুন) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে ৭ উইকেটে হারে টাইগাররা বাংলাদেশ।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানে অলআউট টাইগাররা। ফলে ৪ উইকেটে পরাজয় বরণ করতে হয়।
তবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ খেলে বাংলাদেশ। ১৯৭ রানের টার্গেট তাড়া করে শেষ পর্যন্ত ৭ রানের হতাশায় ডুবে টাইগাররা। টানা দুই ম্যাচে হেরে আগেই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
চট্টগ্রামে তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামে বাংলাদেশ। তবে ব্যাটিং বিপর্যয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।
টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই তান্ডব চালায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ২৯ বলে ৫৪ রানের জুটি গড়ে ফেরেন জশ ইংলিস। তিনি ১৬ বলে ১৭ রান করে ফেরেন।
আরও পড়ুন <<>> ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড
দ্বিতীয় উইকেটে কুপার কনোলির সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার মিচেল মার্শ। অস্ট্রেলিয়ান এই অধিনায়ক দলীয় ৮৮ রানে সাজঘরে ফেরেন। তার আগে ২৮ বলে ৭টি চার আর চারটি ছক্কার সাহায্যে করেন ৬০ রান।
১৩ বলে ১৫ রান করে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কুপার কনোলি। তবে ৩ বলে তিন বাউন্ডারিতে ১২ রান করে ৫৪ বল আগেই দলের জয় নিশ্চিত করেন টিম ডেভিড।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































