ছবি: আপন দেশ
বাংলাদেশের সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। তবে বিশ্বকাপ ডামাডোলের মধ্যে তার আরেকটি পরিচয় তিনি ‘ব্রাজিল ফ্যান’। দেশের ক্রীড়াঙ্গনের এ অভিভাবক ব্রাজিলের কোচ আনচেলত্তির ওপর ভরসা রাখছেন। এবার ষষ্ঠ মিশনে হেক্সার স্বপ্নে বিভোর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২০০২ সালের পর আর বিশ্বমঞ্চের ফাইনালে উঠতে পারেনি। পাঁচ বিশ্বকাপ ধরে তারা হেক্সা মিশন ব্যর্থ হচ্ছেন। এবার ষষ্ঠ মিশনে হেক্সার স্বপ্ন পূরণ হবে বলে আশা রাখছেন আমিনুল হক।
আমিনুল হক বলেন, ২০০২ সালে ব্রাজিল সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ব্রাজিলের দলীয় ভারসাম্য ও খেলোয়াড়দের পারফরম্যান্স আশাব্যাঞ্জক তাই কাঙ্ক্ষিত হেক্সা মিশন সফলের আশা করছি।
আরও পড়ুন <<>> মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
বিশ্বকাপের মতো আসরে শুধু ফুটবলারদের নৈপুণ্য দিয়ে নয় কোচের মুন্সিয়ানাও প্রয়োজন। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির ওপর ভরসা রাখতে চান আমিনুল হক।
তিনি বলেন, আনচেলত্তি ফুটবল বিশ্বে শীর্ষ কোচদের একজন। বিশেষ করে ক্লাব ফুটবলে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স লিগে তিনি দারুণ সফল। রিয়াল মাদ্রিদের মতো তারকা নির্ভর ও সমর্থকপুষ্ট দল সামলিয়েছেন ফলে তিনি ব্রাজিলের চাপ দারুণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































